বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এবং জেলা ড্যাবের (ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ) সহযোগিতায় মোগড়া ইউনিয়নের ক্যামব্রিয়ান কলেজ মাঠে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগীদের প্রাথমিক ওষুধ দেওয়া হয়।
সকালে মেডিকেল ক্যাম্প উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী আলহাজ¦ মুশফিকুর রহমান। তিনি মেডিকেল ক্যাম্পের আয়োজক বিএনপির নেতাকর্মী এবং চিকিৎসকদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যদি সামান্য হলেও উপকৃত হয় তাহলে উদ্যোগ স্বার্থক হবে।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা ড্যাবের সভাপতি ডাঃ মকবুল হোসেন, সহ- সভাপতি ডাঃ সহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হিমেল খান প্রমুখ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান বলেন, মেডিসিনি, গাইনী, শিশু রোগ, চর্ম, ডায়াবেটিসহ রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক আয়োজনের মাধ্যমে আজকে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা এমন মানবিক আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com