দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ।

আখাউড়া সাব-রেজিস্ট্রার সায়মন ইমতিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় দলিল লেখকসহ নকলনবীশ ও অফিসের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। দলিল লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুন্নবী ভুইয়া, তাজবীর আহমেদ ভুইয়া, নাছির উদ্দিন, বাদল আহাম্মদ খান, মইনুল হোসেন, মাহিন আব্দুল্লাহ, হাফেজ আহমেদ প্রমুখ
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com