ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। আজ বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মনিয়ন্ধ ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হল মো: মাসুদ মিয়া (৪৪) ও মো: নুরুল আলম (৬৪)। গ্রেফতারকৃত মাসুদ মিয়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য। নুরুল আলম মনিয়ন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে অভিযান চালিয়ে মো: মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুর দেড়টার দিকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের খারকোট গ্রামে অভিযানে চালিয়ে মো: নুরুল আলমকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোর্পদ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ডেভিল হান্ট অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com