ব্রেকিং

x

আখাউড়ায় ট্রেন যাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ

আখাউড়ায় ট্রেন যাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় রেলওয়ে ষ্টেশনে এক ট্রেন যাত্রীকে ইভটিজিং করার দায়ের জনি মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


১ এপ্রিল বুধবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।


দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র।

রেল স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এক নারীকে ইভটিজিং করায় ওই নারী তার বাবাকে জানায়। পরে ষ্টেশন সুপারিনটেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা জনি মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরনবী জানান, দুপুরে ট্রেন থেকে নেমে যাওয়ার সময় এক নারী যাত্রীকে ইভটিজিং করে এক যুবক। ওই নারীর বাবা বিষয়টি আমাকে জানালে পুলিশের সহযোগিতায় তাকে আমি আটক করি। পরে উপজেলা প্রশাসনকে জানালে আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার এসআই সুদর্শন কান্তি দে বলেন, দণ্ডপ্রাপ্ত জনি মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!