ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ঢাকা-সিলেট রেলপথে খড়মপুর ব্রিজের কাছে কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন।
আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার খড়মপুর ব্রিজের পর এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ট্রেন ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com