সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আজ ২৮ ডিসেম্বর রবিবার ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন অনুপস্থিত ছিল ৪৬ জন। এর মধ্যে ছাত্র ২১ ও ছাত্রী ২৫ জন।
এদিকে, একই দিন মাদ্রাসা বোর্ডের অধীনে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ছিল ৪৩৯ জন। এর মধ্যে ছাত্র ১৬১, ছাত্রী ২৭৮ জন।
অপরদিকে, এবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির পরীক্ষার্থী ছিল ৬৮ জন। এরমধ্যে অনুপস্থিত ৪ জন। দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ছিল ৬০ জন। অনুপস্থিত ছিল ১০ জন। বেশিরভাগই ছাত্রী।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিক ভাবে হচ্ছে তাদের প্রস্তুতি কম ছিল এবং আত্মবিশ্বাসের অভাব ছিল তাই পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com