আখাউড়ায় উদয় মিয়া (৩০) নামে ১৯ মামলার আসামিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, এসআই সুদর্শন কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া ওয়াশফিট সংলগ্ন ১নং লাইনের ওপরে অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাইকারী উদয় মিয়াকে গ্রেফতার করেন। উদয় আখাউড়ার দ্বিজয়পুর গ্রামের বাসিন্দা।
ওসি আরো জানান, গত ১২ ফেব্রুয়ারি ভোরে আখাউড়া রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মের ওপর কুমিল্লার বাঙ্গুরা বাজারের জসিম উদ্দিনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সোহান নামে একজনকে গ্রেফতার করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com