ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রতন মিয়ার (৩৫) বিরুদ্ধে ছয়টি ও মো. মনির মিয়ার (৩৬) বিরুদ্ধে পাঁচটি তাদের দুইজনের নামে ১১টি মামলা রয়েছে। রতন মিয়া নুরপুর পশ্চিম পাড়ার মহরম আলীর ছেলে ও মনির হোসেন নুরপুর লামার বাড়ির আব্দু মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সাতপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আগেরও মাদক মামলা রয়েছে। ১০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ ১৯ মার্চ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com