কনেকনে শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় শীতের তীব্রতায় চরম বিপাকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়ার ভাসমান শীতার্ত মানুষ গুলো। এই সময়ে শীতের কষ্ট লাগব করার জন্য কনকনে শীত উপেক্ষা করে সোমবার গভীর রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গিয়ে ভাসমান হতদরিদ্র অসহায় ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া। কনকনে শীতের রাতে কবির আহমেদ ভুইয়া নিজহাতে ঘুমন্ত ভাসমান গরিব শীতার্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দেন।
মানসিক ভারসাম্যহীন, পথ শিশু, ভ্যান চালক, ভাসমান দোকানদার, ঝাড়ুদার, ভিক্ষুক অসহায় অনেক মানুষ শীতের রাতে কম্বল পেয়ে খুশি। শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক ব্যক্তি বলেন, এই কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। ফ্রি কম্বল পাওয়ায় অন্তত শীত থেকে নিজেদেরকে আরেকটু ভালোভাবে রক্ষা করতে পারবো। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
রাতে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলম ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর বাহার মিয়া, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মো: সেলিম ভুইয়া, সাধারন সম্পাদক মো: আক্তার খান, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: এ এইচ মামুন প্রমুখ।
বিএনপি জানায়, যারা প্রকৃত দুঃস্থ, যাদের কম্বল প্রয়োজন তাঁদের অনেকেই দিনে একসাথে থাকে না। রাতে সকলকে পাওয়া যায়। তাই রাতের বেলা তাদের নেতা কসবা-আখাউড়া বিএনপির কান্ডারী কবির আহমেদ ভুইয়া আখাউড়া রেলস্টেশনের ভাসমান দরিদ্র ছিন্নমুল মানুষের নিকট কম্বল নিয়া হাজির হয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com