ব্রেকিং

x

আখাউড়ায় কৃষি জমির মাটি কাটায় একজনকে ২ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:২৪ অপরাহ্ণ

আখাউড়ায় কৃষি জমির মাটি কাটায় একজনকে ২ লাখ টাকা জরিমানা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে আবারও মুজিবুর রহমানকে অর্থদণ্ড করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে আগেও তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল। অর্থদণ্ডপ্রাপ্ত মজিবুর রহমানের বাড়ি উপজেলার ধরখার গ্রামে।


উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার রাত ৮টায় উপজেলার ধরখার এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সাল উদ্দিনের নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে বানিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি খনন করায় ১টি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন। রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমান আদালত পরিচালান করে ট্রাকের মালিক মজিবুর রহমান (৫২)কে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তার নিকট থেকে মুচলেকা আদায় করা হয়।
এদিকে খোজ নিয়ে জানাগেছে একই অভিযোগে গত ১৬ জানুয়ারী আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি তাকে তিন লাখ টাকা জরিমানা করে।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সাল উদ্দিন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে। কেউ এই আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!