ব্রেকিং

x

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রবিবার, ০৮ মার্চ ২০২৬ | ৩:৩৫ অপরাহ্ণ

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাহিদা সুলতানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া আক্তার এবং আখাউড়া প্রেসক্লাবের সহ সভাপতি কাজী হান্নান খাদেমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারীদের অবহেলার কোন সুযোগ নেই। তারা সবাইকে আহ্বান জানান, নারীদের শুধুমাত্র মা, বোন বা স্ত্রী হিসেবে না দেখে প্রথমে একজন মানুষ হিসেবে সম্মান করা উচিত। পাশাপাশি, মেয়েদের শিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বও উল্লেখ করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!