ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত মো. ফজলুর রহমানের ছেলে মো. শামসুজ্জামান (৩৯) এবং উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো. ছালাম মিয়া (৬৫)। এ সময় জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, অসুস্থ গরু এনে জবাই করে মাংস বিক্রির সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় ছালাম মিয়াকে ১০ হাজার টাকা এবং শামসুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com