ব্রেকিং

x

আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় দু’জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন ধ্বংস

রবিবার, ০৮ মার্চ ২০২৬ | ১২:০৫ পূর্বাহ্ণ

আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় দু’জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ আদালত পরিচালনা করেন।


সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)। তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ব্যবহৃত ড্রেজার মেশিনটিও বিনষ্ট করা হয়।

একই সময়ে ওই ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

এছাড়া আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!