ব্রেকিং

x

আখাউড়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যে কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪:১৩ অপরাহ্ণ

আখাউড়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যে কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহর থেকে থানা পুলিশ কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার নুরপুর গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী অপহরণ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়। মামলা হওয়ার কয়েক ঘন্টা পর রাত সাড়ে ১০টায় পুলিশ আখাউড়া পৌর শহরে অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। পুলিশ কিশোরী অপহরণে জড়িত সামিরুল ইসলাম আরিফকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের মো: সেলিম মিয়ার পুত্র।
আখাউড়া থানার অফির্সার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কিশোরীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!