সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতারের খবরে আখাউড়ায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার রাতে পৌরশহরের সড়ক বাজারে আনন্দ মিছিল শেষে বিএনপি পথসভা করে।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা আখাউড়ায় কোনো মিটিং-মিছিল করতে পারিনি। অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে।
তারা আরো বলেন, এ অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশির দিন। আমরা স্বৈরাচার সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিচার দাবি ও ফাঁসি চাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভুঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভুঁইয়া, সুমন চৌধুরীসহ অন্যরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com