ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশা থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদ ও অটোরিকশা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com