ব্রেকিং

x

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

রবিবার, ২৪ মে ২০২৬ | ১০:৪৮ অপরাহ্ণ

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে অটোরিকশা চালানো শেষে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন মাসুম। এ সময় বাড়ির কাছাকাছি রেললাইনের পাশে একটি আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!