ব্রেকিং

x

আখাউড়ায় রেলওয়ের সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্রসহ গ্রেফতার ১

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | ৯:৫৩ অপরাহ্ণ

আখাউড়ায় রেলওয়ের সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্রসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় রেলওয়ের সংকেত ক্যাবল কাটার যন্ত্রসহ মো. শিপন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ মার্চ সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


গ্রেফতারকৃত শিপন আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামের আজিজুল হকের ছেলে। পুলিশের অভিযানে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করার সময় পড়ে গিয়ে আহত হয়। শিপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।


আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, রাত তিনটার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিগন্যালের ক্যাবল কাটার যন্ত্রসহ তাকে আটক করা হয়। অভিযানের সময় শিপন পালানোর চেষ্টা করলেও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!