ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ার ঘটনা ঘটেছে।
আজ ৩০ মার্চ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে পলেস্তরাটি শ্রেণিকক্ষের খালি জায়গায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা ছুটাছুটি করে ক্লাস থেকে বের হয়ে যায়। পরে ওই ভবনের আরও দুটি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ষষ্ঠ শ্রেণির ‘বি’ শাখার ক্লাস চলাকালে ছাদ থেকে বড় আকারের পলেস্তরার একটি অংশ খসে মেঝেতে পড়ে। এ সময় বিকট শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস বলেন, ঝুঁকি নিয়েই ভবনটিতে ক্লাস নেওয়া হচ্ছিল। সোমবার একটি কক্ষে ছাদের পলেস্তরা খসে পড়ে। তবে এটি কারো ওপর না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। পরে শিক্ষার্থীদের অন্য শ্রেণিকক্ষে সরিয়ে নেওয়া হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com