ব্রেকিং

x

আখাউড়ায় মা-বাবার দোয়া হোটেল ও রেস্তোরায় পচা মাংস বিক্রির অভিযোগ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ | ৬:৩৯ অপরাহ্ণ

আখাউড়ায় মা-বাবার দোয়া হোটেল ও রেস্তোরায় পচা মাংস বিক্রির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা-বাবার দোয়া হোটেল ও রেস্তোরা নামে একটি খাবার হোটেলে পচা মাংস ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়। ২৯ রোজায় ইফতারে পচা মাংসের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচারের পর আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল মালিককে জরিমানা করেছে।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।


সোস্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও তে দেখাগেছে, আখাউড়া রেলস্টেশন রোডে অবস্থিত এই খাবার হোটেলে ২৯ রোজায় ইফতার করতে পরিবার নিয়ে এসেছিল স্থানীয় পৌরসভার মসজিদ পাড়া এলাকার রাজন চৌধুরী। ইফতারে তাদেরকে পচা মুরগির মাংস পরিবেশন করেছে বলে রাজন চৌধুরী দোকানে তুমুল হইচই শুরু করে। পরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই ঘটনার পর আজ দুপুরে এই দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এই রেস্তোরার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, পাশেই রজনীগন্ধা নামে তাদের একটি থাকার হোটেলের সকল কাস্টমারের জন্যও এখান থেকে খাবার পরিবেশন করা হয়। তবে হোটেল মালিক জয়নাল হাজারী ও ইউসুফ হাজারীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বিকার করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, খাবার হোটেল ছাড়াও আখাউড়া পৌরসভার বাইপাস ও দেবগ্রাম এলাকায় বেশি দামে জ্বালানী তেল বিক্রির অভিযোগে মো: মোতালিব ও শেখ মোহাম্মদ আলী নামে দুই তেল ব্যবসায়িকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!