ব্রেকিং

x

চলতি বছরেই আখাউড়া স্থলবন্দরের কাজ শেষ হবে: আকমল হোসেন আজাদ

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | ১০:০৩ অপরাহ্ণ

চলতি বছরেই আখাউড়া স্থলবন্দরের কাজ শেষ হবে: আকমল হোসেন আজাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ চলতি বছরেই শেষ হবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ। আজ ১৮ জানুয়ারি রোববার বিকেলে স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


আকমল হোসেন আজাদ বলেন, অবকাঠামো সম্প্রসারণ হলেই যে বন্দরের আমদানি-রপ্তানি বাড়বে—বিষয়টি তেমন নয়। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশের পরিস্থিতি ও সরকারের নীতিগত সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। তবে বন্দরের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপক অবকাঠামো উন্নয়নকাজ চলমান রয়েছে। সক্ষমতা বৃদ্ধির জন্য বৃহৎ পরিসরে নতুন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।


তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা কাজগুলো পুনরায় শুরুর চেষ্টা চলছে। চলতি বছরেই প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির, সহকারী পরিচালক মেহেদী হাসান এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিনসহ অন্যান্যরা।

এর আগে স্থলবন্দরের সম্মেলন কক্ষে বন্দরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনা কমিশনের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!