ব্রেকিং

x

বছরের প্রথম দিনে অনাড়ম্বরভাবে আখাউড়ায় নতুন বই বিতরণ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ণ

বছরের প্রথম দিনে অনাড়ম্বরভাবে আখাউড়ায় নতুন বই বিতরণ

সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিন আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ছাত্রছাত্রীদেরকে নতুন বই দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসের কারণে এবছর অনাড়ম্বরভাবে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।


আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।


এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭ টি মাদ্রাসায় বিতরণ করা হয়। প্রথম দিন অধিকাংশ ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ১৫ হাজার ১০০টি বই এসেছে। মাধ্যমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৬৭ হাজার ৫০০ বইয়ের চাহিদার মধ্যে ১ লক্ষ ১৬ হাজার বই পাওয়া গেছে। এবতেদায়ী ও দাখিল মাদরাসায় ৫৪ হাজার ৬০০ বইয়ের চাহিদার মধ্যে ৩৫ হাজার ৬০০ বই এসেছে। বাকীগুলো পাওয়া মাত্র বিতরণ করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!