ব্রেকিং

x

হাদিকে হত্যাকারীদের বিচার দাবিতে আখাউড়ায় বিক্ষোভ মিছিল

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | ১০:১৬ অপরাহ্ণ

হাদিকে হত্যাকারীদের বিচার দাবিতে আখাউড়ায় বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।


আজ ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।


মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

বক্তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। পরে ওসমান হাদির রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!