ব্রেকিং

x

আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | ১০:০৫ অপরাহ্ণ

আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় প্রাইভেট কারে গাঁজা পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক গ্রেগ্রেফতার হয়েছেন। আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৌর এলাকার কোড্ডা বাইপাসে আখাউড়া থানা পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া পৌর এলাকার তারাগনের মো. কামরুল ও ময়মনসিংহের তারাকান্দার গোলাম রাব্বি। কামরুল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি প্রাইভেট কারে ছিলেন। গোলাম রাব্বি আখাউড়া পৌর এলাকার টিএন্ডটির সামনে থাকেন। তাদের দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেরও মামলা আছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!