ব্রেকিং

x

আখাউড়ায় তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | ৫:৪৮ অপরাহ্ণ

আখাউড়ায় তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার পৌর এলাকার রূপনগর থেকে তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১৮ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তৌহিদ খান পৌর এলাকার দেবগ্রাম পূর্বপাড়ার ফরিদ খানের ছেলে।


পরিবারের লোকজন জানান, তৌহিদ খান নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সোমবার এ বিষয়ে এলাকায় মাইকিং করানো হয়। মঙ্গলবার স্থানীয় লোকজন মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!