ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯ মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আখাউড়া পৌর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
দণ্ডপ্রাপ্তরা হল সুমন মিয়া (৩৫), ইউসুফ আহমেদ (২৭), মো: তাহির মিয়া (৩৫), মো: নিল মিয়া (৩২), মো: জুম্মান মিয়া (৩২) মো: সাব্বির (২৪), হানিফ মিয়া (৬৪), মো: শামাল মিয়া (৫০) ও মো: উলিউল্লাহ (৫৫)।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল পোনে ৩টা পর্যন্ত আখাউড়া পৌরসভার খড়মপুর মাজার, রেলওয়ে কলোনী, কুমারপাড়া, খড়মপুর রেললাইন, বাইপাস সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদকসেবনরত অবস্থায় তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আটককৃত নয়জনের প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com