ব্রেকিং

x

সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১:৪২ অপরাহ্ণ

সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই

সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে আমরা কাজ করে যাবো।’


এ সময় শ্রী শ্রী রাধামাধব আখড়ার সভাপতি চন্দন কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জুটন বনিক, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন মিশু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিজিবির ওই কর্মকর্তা অন্যান্য মন্দির পরিদর্শনে যান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!