ব্রেকিং

x

আখাউড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোরাদ হোসেন গ্রেপ্তার

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৪ অপরাহ্ণ

আখাউড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোরাদ হোসেন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরবর্তীতে আখাউড়া থানা পুলিশের একটি দল ঢাকার পথে রওনা হয় মোরাদকে হস্তান্তরের জন্য।


আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত মোরাদ রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!