ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে। মৃত লিটন মিয়া উপজেলার মনিয়ন্ধ মাঝিগাছা গ্রামের হোসেন মিয়ার পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশণ করছে। তবে ঘটনাটি হত্যা নাকী আত্মহত্যা বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি বলেও তিনি জানান। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
লিটনের স্ত্রী হাসিনা বেগম (৩০) জানায়, তার স্বামী দুপুর ১২টার দিকে ঘরের বাথরোমে ফাস দিয়েছে। পরে বাথরোম থেকে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মাদক মামলার আসামী করায় লিটন মিয়া আত্মহত্যা করেছে বলেও তার স্ত্রী দাবী করেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: হিমেল খান জানায়, দুপুরে ২টার দিকে তার পরিবারের লোকজন মৃত অবস্থায় লিটন মিয়াকে নিয়ে আসে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com