ব্রেকিং

x

আখাউড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলণের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ৮:২৬ অপরাহ্ণ

আখাউড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলণের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাসনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: শামীম (২১) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বনগজ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।


উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধরখার ইউপির বনগজ এলাকায় তিতাসনদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় মো: শামীমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত মো: শামীম ময়মনসিংহ জেলার দুবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের চাঁন মিয়ার পুত্র।


নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে। কেউ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!