ব্রেকিং

x

আখাউড়ায় অবৈধ দোকান অপসারণসহ ৯ ব্যবসায়িকে জরিমানা

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | ৬:০৩ অপরাহ্ণ

আখাউড়ায় অবৈধ দোকান অপসারণসহ ৯ ব্যবসায়িকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ দোকান অপসারণসহ পঁচা বাসী খাবার সংরক্ষন ও লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালতে নয়জন ব্যবসায়িকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


উপজেলা প্রশাসন জানায়, দুপুর ১টার দিকে আখাউড়া পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় রাস্তার দুইপাশের অবৈধ দোকান অপসারণসহ পঁচা বাসী খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার আইনে চার খাবার হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে লাইসেন্স না থাকায় পৌরসভা আইনে আরো পাঁচজন মুদি দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। কেউ আইন অমান্য করে ব্যবসা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!