ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে নদীর পাড় সংলগ্ন জমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে মো: জহির মিযা (৩৫) নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর হাওড়া নদী এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রাম এলাকায় হাওড়া নদীর পাড় সংলগ্ন জমিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ভেকু দিয়ে জমি কেটে নদীর পাড় ঝুকিপূর্ণ করে তুলার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভেকুর মালিক মো: জহির মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। কেউ বেআইনী ভাবে জমি কর্তনের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com