ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলা ভুমি অফিস মাঠে আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন। মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি হয়।

উপজেলা ভুমি অফিস আয়োজিত এই মেলা ও র্যালিতে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাহার মিয়া, সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারন সম্পাদক আক্তার খান, মুক্তিযোদ্ধা বাহার মিয়া, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, ভুমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, আশতোষ ভৌমিক, সাদ ইবনে আলম,আব্দুর রহমান, নাজির আশীষ দাস ও আব্দুল আহাদ প্রমুখ।
নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই বিষয়টিকে সামনে রেখে মেলায় বিভিন্ন ইউনিয়ন ভুমি অফিস প্রতিনিধিরা জনগণের কাজ করছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com