ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দর দিয়ে সাড়ে ৩৬ টন জিরা আমদানী

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ৬:৫০ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দর দিয়ে সাড়ে ৩৬ টন জিরা আমদানী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানী অব্যহত রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাড়ে ১২ মেট্রিক টন ভারতীয় জিরার ছাড়পত্র দিয়েছে বন্দরের কাষ্টমস কর্তৃপক্ষ। চলতি মাসে এই নিয়ে চার দফায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাড়ে ৩৬ মেট্রিক টন জিরা আমদানী হয়েছে বাংলাদেশে।


আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, সারা এগ্রো এনিম্যাল নামে একটি আমদানী কারক প্রতিষ্ঠান সোমবার ভারত থেকে সাড়ে ১২ মেট্রিক টন জিরা আমদানী করে। আজ মঙ্গলবার দুপুরে ছাড়পত্র নিয়ে বন্দর ত্যাগ করে রাজধানী ঢাকায় গেল এই জিরা। চলতি মাসের ৯, ১৫ ও ২৪ তারিখে আরো তিন দফায় রাজধানী ঢাকার পৃথক তিনটি আমদানী কারক প্রতিষ্ঠান আরো ২৪ মেট্রিক টন জিরা আমদানী করে এই বন্দর দিয়ে। প্রতি কেজি জিরা তিন ডলারে আমদানী হয়েছে। যা বাংলাদেশী টাকায় কেজি প্রতি ৪২৭ টাকা পড়েছে। এই জিরা আমদানীর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন মেসার্স আদনান এন্টারপ্রাইজ।
মেসার্স আদনান এন্টারপ্রাইজের মালিক মো: আক্তার হোসেন জানান, প্রতি কেজি জিরা থেকে ২৫২ টাকা ৫০ পয়সা করে সরকার রাজস্ব আদায় করেছে। এ হিসাবে চলতি মাসে সাড়ে ৩৬ মেট্রিক টন জিরা আমদানী থেকে সরকার রাজস্ব আয় করেছে ৯২ লাখ ১৬ হাজার ২৫০ টাকা।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো: মাহমুদুল হাসান জানান, চারটি পৃথক আমদানী কারক প্রতিষ্ঠান চলতি মাসে চার দফায় সাড়ে ৩৬ মেট্রিক টন জিরা আমদানী করেছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই জিরা আমদানী করা হচ্ছে বলেও তিনি ধারণা করছেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!