ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ৭:৪৭ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে আট জন মাদকসেবিকে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আখাউড়া রেলস্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো: ফয়সল উদ্দিন। সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে উপজেলা প্রশাসন এই তথ্য নিশ্চত করেন।


কারাদণ্ড প্রাপ্তরা হল নরসিংদীহ জেলার মো: হৃদয় (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার এনামুল হক (২৫), বগুড়া জেলার আসিফ মিয়া (৬০), কুমিল্লার এরশাদ মিয়া (৪৩), রাজধানী ঢাকার আকবর মিয়া (৪০), মুন্সিগঞ্জের মো: হিরা (৩০), টাঙ্গাইল জেলার মনির হোসেন (২৫) ও শরীয়তপুর জেলার নজরুল ইসলাম (৪০)।


উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় দুপুর ১টার দিকে আখাউড়া রেলস্টেশনের উত্তর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনের দায়ে তাদের আট জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন জানান, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!