ব্রেকিং

x

আখাউড়ায় ভাষা শহীদদের প্রতি অন্যরকম শ্রদ্ধা

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ণ

আখাউড়ায় ভাষা শহীদদের প্রতি অন্যরকম শ্রদ্ধা

পাখির কণ্ঠে তখন ভোরের ডাক। কিচিরমিচির শব্দ বলে দিচ্ছিলো ঘুম থেকে উঠার সময় হয়েছে। তবে কুয়াশার দাপটে সূর্যের তখনো উঁকি দিতে পারেনি। এরই মধ্যে একে একে হাজির হচ্ছেন দৌঁড়বিদরা। ঘড়ির কাটায় সাড়ে ছয়টা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। এরপরই ছুটে চললেন শতাধিক দৌঁড়বিদ। কেউ ছুটেছেন ১০ কিলোমিটার দৌঁড়াবেন বলে কেউবা পাঁচ কিলোমিটার। মহান ভাষা দিবস উপলক্ষে এমন আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শুক্রবার সকালে শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ মাঠ থেকে দৌঁড় প্রতিযোগিতার শুরু হয়। পাঁচ কিলোমিটারের দৌঁড় শেষ হয় আখাউড়া প্রেসিডেন্ট সড়ক পর্যন্ত। ১০ কিলোমিটারের দৌঁড় শেষ করতে যাওয়া-আসা করতে হয় আখাউড়া স্থলবন্দরে।



আখাউড়া রানার্স নামে একটি সংগঠন এ আয়োজন করে। শিশু থেকে শুরু করে যুব বয়সিরা এতে অংশ নেয়। ছয়জন স্কুল ছাত্রীকেও দৌঁড়ে অংশ নিতে দেখা যায়।
অংশগ্রহনকারিরা বলেন, ‘জীবন মানেই দৌঁড়। শারিরিক সুস্থতার জন্য আমাদেরকে দৌঁড়াতে হবে। মানসিক প্রশান্তির জন্য দৌঁড়াতে হবে। দৌঁড় মানেই মাদক থেকে দূরে থাকা। দৌঁড় মানে মোবাইল ফোনের আসক্তি থেকে নিজেকে রক্ষা করা। ভালোভাবে বাঁচতে হলে নিয়মিত দৌঁড়তে হবে।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশগ্রহনকারি সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া রানার্সের উপদেষ্টা মো. কাউছার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রুবায়েদ খান, বিশিষ্ট দৌঁড়বিদ মইনুল ইসলাম। এছাড়া আখাউড়া রানার্সের মাহমুদুল হাসান, মো. সিয়াম, মো. আশরাফুলসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার ১০ কিলো দৌড়ে রাজু মিয়া ১ম, সালাউদ্দিন সুমন ২য় ও মনির হোসেন ৩য় হয়। পাঁচ কিলোমিটার দৌড়ে মিজান মিয়া ১ম, বায়জিদ মিয়া ২য় ও মেহেদী হাসান ৩য় হন। মেয়েদের ক্যাটাগরিতে সামিয়া জুই ১ম, রানিয়া আক্তার ২য় এবং রোকসানা ও জান্নাতুল ৩য় হন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!