ব্রাহ্মণবাড়িয়ার আখাাউড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক ছাত্রলীগ নেতাসহ ৬ জন গ্রেফতার হয়েছে। আজ রোববার দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টায় উপজেলার ঘোলখার গ্রামে থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান চালিয়ে রানা হাজারী (২৬) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রানা ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
এদিকে শনিবার রাত সাড়ে ৯টায় পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাজাসহ মো: খুরশিদ আলম (৫৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। তাকে উপজেলার মোগড়া এলাকা থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। একই রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী হৃদয় চন্দ্র দাস, তাসলিমা আক্তার, মো: সজিব মিয়া ও সফিকুল ইসলাম নামে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। অপরাধী যে হোক কেউ ছাড় পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com