ব্রেকিং

x

ত্রিপুরায় ৬ বাংলাদেশী আটক

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:৪১ পূর্বাহ্ণ

ত্রিপুরায় ৬ বাংলাদেশী আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় ৬ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। সেখানকার বিএসএফ সদস্যরা একটি রেলস্টেশন থেকে তাদেরকে আটক করে। আজ রোববার ত্রিপুরার স্যান্দন পত্রিকা এ খবর প্রকাশ করেছে। আটককৃত বাংলাদেশীরা হল-শেখ রেজাউল (৪৫), সুখী বেগম (৪০) নাসিমা বেগম (৪২), সাবিয়া বেগম (২৫, লাভনী আক্তার (১৫)। তাদের সঙ্গে ৪ বছর বয়সী এক শিশু রয়েছে।


খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ সদস্যরা সেখানকার তেলিয়ামুড়া রেলস্টেশনে অভিযান পরিচালনা করে। এসময় শিলচর-আগরতলা এক্সপ্রেস ট্রেন থেকে নামার পর তাদেরকে আটক করে বিএসএফ সদস্যরা। আটককৃতরা বেঙ্গালুরু থেকে বাংলাদেশে ফিরছিল বলেও খবরে বলা হয়েছে। স্থানীয় থানায় সোপর্দের পর পুলিশ শনিবার তাদেরকে আদালতে পাঠায়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!