ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে মাদকসহ নাছির উল্লাহ ভুইয়া (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির উল্লাহ ভুইয়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আখাউড়া-কসবা সড়কের মোগড়া এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় পুলিশ ৯০০ পিস ইয়াবাসহ আওয়ামীলীগ নেতা নাছির উল্লাহ ভুইয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। গ্রেফতারকৃত নাছির উল্লাহ আখাউড়া থানার অপর একটি (বিস্ফোরক মামলা) মামলার তদন্তে প্রাপ্ত আসামী।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত নাছির উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ডেভিল হান্ট অভিযান ও মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবেনা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com