আখাউড়ায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উদ্ধারকৃত মোবাইল ফোনটি মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমিউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,কয়েক মাস আগে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র আল আমিন নামে এক ব্যক্তির একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ব্যাপারে আখাউড়া থানায় জিডি করলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নির্দেশে থানার এ এস আই মো: ইকবাল হোসেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধার করে। আজ বুধবার বিকালে উদ্ধারকৃত মোবাইলটি আখাউড়া থানা পুলিশ আল আমিনের হাতে বুঝিয়ে দেন।
উল্লেখ্য যে গত ৪ ও ১১ ডিসেম্বর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ আরো দুইটি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com