ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে আরও একজনকে অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত জজ মিয়ার বাড়ি উপজেলার শান্তিনগর (দেবগ্রাম) গ্রামে।
উপজেলা প্রশাসন জানায়, আজ সোমবার ১২টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ভেকু দিয়ে ফসলি জমি খনন করে ইট ভাটায় সরবরাহের অভিযোগে ১টি ভেকু জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালান করে ভেকুর মালিক মো: জজ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, কেউ আইন অমান্য করে কৃষি জমি থেকে মাটি কাটার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com