ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মজিবুর রহমান নান্নু (৬০) নামে এক আওয়ামীলীগ নেতা গ্রেফতার হয়েছে। রোববার রাতে আখাউড়া থানা পুলিশ এই অভিযান পরিচালান করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মজিবুর রহমান উপজেলার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং উপজেলার আমোদাবাদ গ্রামের গোলাম আলীর পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে এই আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা রয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃত মজিবুর রহমানকে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোর্পদ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com