ব্রেকিং

x

আখাউড়ায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিস উদ্ধার

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:৩১ অপরাহ্ণ

আখাউড়ায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিস উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় তিন কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় অবৈধ শাড়ী ও থ্রিপিস উদ্ধার হয়েছে। আজ সোমবার ভোরে আখাউড়া পৌরসভার মালদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ বিজিবি সদস্যরা এসব অবৈধ পণ্য উদ্ধার করে।


ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৪টায় আখাউড়া পৌরসভার মালদারপাড়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভারতীয় অবৈধ শাড়ী ২০২১টি ও থ্রিপিস ৩৬৬টি উদ্ধা হয়। এসব কাপড়ের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ৫০০ টাকা।


তিনি আরো জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত চোরাই কাপড় আখাউড়া কাষ্টমসে জমা দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!