ব্রেকিং

x

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৪:২৩ অপরাহ্ণ

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাস বিরোধ আইনে তাজবির আহমেদ অজন্ত (২৬) ও ইয়ামিন আহমেদ (২১) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে পৌর এলাকা থেকে আখাউড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেবগ্রামে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌরসভা কমিটির যুগ্ম আহবায়ক তাজবির আহমেদ অজন্তকে গ্রেফতার করে। একই সময় পুলিশ পৌর শহরের লাল বাজারে অভিযান চালিয়ে একই সংগঠনের সদস্য ইয়ামিন আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত দুই ছাত্রলীগ নেতাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃত অজন্ত পৌরসভার দেবগ্রামের জাহাঙ্গীর খানের পুত্র। ইয়ামিন লাল বাজার এলাকার জয়নাল আবেদীনের পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গ্রেফতারকৃত দুই নেতার বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা রয়েছে। সন্ত্রাসী কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!