ব্রেকিং

x

আখাউড়ায় অবৈধ ঔষধসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২:৩৮ অপরাহ্ণ

আখাউড়ায় অবৈধ ঔষধসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার

ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় অবৈধ ঔষধসহ দুইজন ভারতীয় নাগরিক গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আখাউড়া থানা পুলিশ।


বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টায় আখাউড়া থানা পুলিশ আখাউড়া-আগরতলা সড়কে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার নারায়নপুর বরাবর অটোরিক্সা থেকে প্রদীপ দত্ত (৬০) ও গৌতম দত্ত (৫৩) নামে দুইজন ভারত নাগরিককে তল্লাশী করে। শুল্ক কর ফাকি দিয়ে তারা ভারতীয় ভেকসিন ও ইনজেকশনসহ ১১২ পাতা ভারতীয় টেবলেট আনায় তাদের পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ভারতের পশ্চিবঙ্গের বাসিন্দা।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমি উদ্দিন জানায়, শুল্ক ফাকির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই ভারতীয় নাগরিককে আজ মঙ্গলবার ব্রা‏হ্মণবাড়িয়া আদালতে সোর্পদ করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!