ব্রেকিং

x

আখাউড়ায় পূজামণ্ডপ পরির্দশন করলেন ইউএনওসহ বিএনপি নেতৃবৃন্দ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৩১ অপরাহ্ণ

আখাউড়ায় পূজামণ্ডপ পরির্দশন করলেন ইউএনওসহ বিএনপি নেতৃবৃন্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে সরস্বতীপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা। আজ সোমবার রাত ১০টার দিকে পৌরসভার রাধানগর রাধামাধব আখড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এখানে সবার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নির্দশন হচ্ছে আখাউড়া উপজেলা। সকল ধর্মের মানুষ মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করাটাই সম্প্রীতির একটি উদাহরণ বলে তিনি জানান।



এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌরসভা বিএনপির সভাপতি মো: সেলিম ভুইয়া, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, আক্তার হোসেন, নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বনিক, যুবদল নেতা মহসীন, জাবেদ আহমেদ ভুইয়া, জসিম উদ্দিন প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাধানগর গ্রামসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। সবার খোজ নেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!