ব্রেকিং

x

আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | ১২:০৫ অপরাহ্ণ

আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশের পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। সকাল ১১টায় পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


পুলিশ জানায়, গতকাল সোমবার আখাউড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশে পৃথক দুইটি অভিযান পরিচালনা করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় পুলিশের অভিযানে ১৮০০ ইয়াবাসহ আবু সালাম (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত সালাম উপজেলার শিবনগর গ্রামের ইউসুফ আলীর পুত্র। সোমবার দুপুর ২টায় পুলিশের অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ মো: ইয়াছিন মিয়া (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ইয়াছিন বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুল আজিজের পুত্র। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!