ব্রেকিং

x

আখাউড়ায় তারুণ্যের উৎসবে পিঠার বাহার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫:২০ অপরাহ্ণ

আখাউড়ায় তারুণ্যের উৎসবে পিঠার বাহার

কুমড়া পিঠা, ডিম পিঠা, নকশী পাক্কন, চিতই, ভাপা পিঠা, মুইঠা পিঠা, হাতনাড়ানি পিঠাসহ মোট ৪০ জাতের পিঠা। তৈরি করে এনেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসব পিঠা বানিয়ে আনেন।
তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলায় তাদের স্টল বসে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ পিঠা উৎসবের আয়োজন করে।

আজ শনিবার বিকেল পৌণে চারটায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি। এ সময় আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো: জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপি সভাপতি মো. সেলিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভূইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ডা. এ এইচ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় মোট ১২টি স্টল বসে। এসব স্টলে বাহারি রকমের পিঠার পসরা বসানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব দেখতে শত শত দর্শনার্থী ভিড় জমায়।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!