আখাউড়ায় ভুমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে ফসলি জমি কাটার অভিযোগে ৫টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধরখার এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এই সব ট্রাক জব্দ করে।
ইউএনও গাজালা পারভীন রুহি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ধরখার সড়কের দুইপাশে ও টানমান্দাইল এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভুমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে ফসলি জমি থেকে মাটি কাটার সময় ৫টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক গুলো উপজেলা পরিষদ মাঠে রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ট্রাকের মালিক পাওয়া যায়নি। ফসলি জমি নষ্ট করার অপরাধে ট্রাকের মালিকদের আইন অনুযায়ী জরিমানা করা হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, আইন অমান্য করে কেউ যদি কৃষি জমি কাটার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com