ব্রেকিং

x

আখাউড়ায় মাটির নিচ থেকে মর্টার সেল উদ্ধার

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২:০০ অপরাহ্ণ

আখাউড়ায় মাটির নিচ থেকে মর্টার সেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মর্টার সেল উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে মর্টার সেলটি পাওয়া যায়।


আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, বিপ্লব চৌধুরীর বাড়িতে গাছ লাগানোর জন্য মাটি খোঁড়ার সময় মর্টার সেলটি পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!